আজ ১৫ জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬: দক্ষ যুবশক্তির হাত ধরে সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন | WYSD

WORLD YOUTH SKILLS DAY 2026

ঢাকা, ১৫ জুলাই ২০২৬:
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬’। বর্তমান যুগের দ্রুত পরিবর্তনশীল কর্মবাজারের সঙ্গে যুবসমাজকে খাপ খাইয়ে নিতে প্রতি বছর ১৫ জুলাই আন্তর্জাতিকভাবে এই দিবসটি উদযাপন করা হয়।
মূল প্রতিপাদ্য ও তাৎপর্য:
জাতিসংঘের ঘোষণা অনুযায়ী এবারের আন্তর্জাতিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “তরণদের দক্ষতায় বিশ্ব হবে আলোকিত” (Youth Skills for a Resilient Future)। এই প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের এই সময়ে তরুণদের এমনভাবে দক্ষ করে তোলা যেন তারা যেকোনো পরিস্থিতিতে নিজেদের টিকিয়ে রাখতে এবং নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে।
প্রেক্ষাপট ও গুরুত্ব:
২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে শ্রীলঙ্কার উদ্যোগে প্রতি বছর ১৫ জুলাই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বব্যাপী বেকারত্ব হ্রাস এবং তরুণদের উপযুক্ত কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। ২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়ে প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষা, কোডিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন এবং নবায়নযোগ্য শক্তির মতো আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে।
বাংলাদেশে দিবসটির উদযাপন:
বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিভিন্ন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সেমিনার, ক্যারিয়ার ফেয়ার ও দক্ষতা উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বিশাল যুবসমাজকে যদি সঠিক ও আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া যায়, তবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশের পূর্ণ সুবিধা নেওয়া সম্ভব হবে।
এসএমইটিভি/ঢাকা/নিউজ