SME tv Desk: বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটকাল অতিক্রম করছে। গণতন্ত্রের শিকড় দুর্বল, রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিহিংসায় রূপ নিয়েছে, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ কার্যত নিরপেক্ষতা হারিয়েছে। এই পরিস্থিতিতে, জাতির স্বার্থে একটি সর্বদলীয়-সর্ব পক্ষীয় জাতীয় সরকার গঠন এখন আর কেবল রাজনৈতিক প্রস্তাব নয়—এটি জাতিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করার একমাত্র বাস্তবসম্মত পথ।
আমরা, যুক্ত ফোরাম, নিম্নোক্ত বাস্তবতা ও যুক্তির আলোকে জাতীয় সরকারের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট করছি:
🔸 ১. রাজনৈতিক মেরুকরণ ও এক পক্ষীয় ক্ষমতার রাজনীতি থেকে উত্তরণের পথ তৈরী:
দুই প্রধান রাজনৈতিক শক্তির টানাপোড়েনে দেশ বারবার অচল হয়ে পড়ে। একটি জাতীয় সরকার সকল পক্ষকে সমান সুযোগ দিয়ে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে। (একটি শক্তি ছাত্র-গণঅভুত্থানে পতিত হয়ে দেশ ছেড়ে পালালেও রাষ্ট্রকে অকার্যকর করতে তাদের হয়ে দেশী-বিদেশী চক্র কাজ করছে)
🔸 ২. অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিরপেক্ষতা নিশ্চিত:
বর্তমান ব্যবস্থায় কোন পক্ষই অন্য পক্ষের অধীনে নির্বাচন মেনে নেয় না। জাতীয় সরকারই একমাত্র কাঠামো যা জনগণের আস্থা অর্জন করে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে।
🔸 ৩. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন ও নিরপেক্ষতার পুনঃপ্রতিষ্ঠা:
প্রশাসন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন—সবখানেই নিরপেক্ষতা ফিরিয়ে আনতে জাতীয় সরকারের অধীন সংস্কার প্রয়োজন।
🔸 ৪. মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনা:
গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নাগরিক সমাজের কণ্ঠরোধ বন্ধে একটি অন্তর্বর্তী জাতীয় সরকারই পারে প্রয়োজনীয় আইন ও নীতিগত সংস্কার আনতে।
🔸 ৫. একটি গ্রহণযোগ্য সংবিধানিক রূপান্তরের সূচনা:
১৯৭২ সালের সংবিধান অনুযায়ী জনগণের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়নের জন্য জাতীয় সরকার একটি অন্তর্র্বর্তী রূপান্তরের দায়িত্ব নিতে পারে।
🔸 ৬. সর্বোপরি রাষ্ট্রে স্থীতিশীলতা আনায়ন।
🔹 আমাদের প্রস্তাব:
আমরা যুক্ত ফোরাম, বাংলাদেশের সকল চিন্তাশীল, গণতন্ত্রপ্রিয় নাগরিক, রাজনৈতিক দল ও রাষ্ট্রভক্ত মানুষদের আহ্বান জানাই—
➤ চলুন, একটি গ্রহণযোগ্য জাতীয় সরকার গঠনের দাবিকে জাতীয় ঐক্যের মূল প্ল্যাটফর্ম বানাই।
➤ যুক্ত হোন 'যুক্ত ফোরাম'-এ, যেখান থেকে আমরা দলীয় সীমার বাইরে একটি জনগণনির্ভর রাষ্ট্র গঠনের স্বপ্ন লালন করি।
➤ এই পরিবর্তন আমরা একসঙ্গে আনতে পারি—জনগণের শক্তিতেই রাষ্ট্রের পুনর্জন্ম ঘটবে।
📌 যুক্ত ফোরাম রাষ্ট্রভক্ত কোন পক্ষের বিরুদ্ধে নয়, আমরা সঠিক পথের পক্ষে। আমরা দল নয়, জাতির স্বার্থে সংগঠন গড়ি।
- চাষী মামুন
কেবিনেট প্রেসিডেন্ট, যুক্ত ফোরাম
📅 মে ২০২৫
📲 ফেসবুক: Chashi Mamun
🌐 যুক্ত ফোরাম: যুক্ত ফোরা