বাংলাদেশের SME খাতে উন্নয়নে করণীয় – পর্ব ৫

“এসএমই ফাইন্যান্স, কর্পোরেট সংযোগ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় দিকগুলো”

SME tv Desk: বাংলাদেশের SME খাতে উন্নয়নে করণীয়পর্ব ৫                              Bangladesh SME Forum

এসএমই ফাইন্যান্স, কর্পোরেট সংযোগ বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় দিকগুলো

বাংলাদেশের SME খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত হলেও ফাইন্যান্স, কর্পোরেট সংযোগ এবং বিদেশি বিনিয়োগের অপ্রতুলতা তাদের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত করছে। SME Forum-এর পক্ষ থেকে আমরা মনে করি, এই তিনটি ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ জরুরি

প্রথমত, SME ফাইন্যান্স আজও দেশের SME উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ পাওয়া অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ উচ্চ সুদের কারণে নিরুৎসাহজনক। প্রয়োজন alternative financing models যেমন:

  • Supply Chain Financing
  • Factoring & Invoice Discounting
  • Digital Nano-loans (মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে)
  • SME Bond Marketক্ষুদ্র বন্ড ইস্যুর মাধ্যমে উদ্যোক্তাদের মূলধন সংগ্রহে সহায়তা

দ্বিতীয়ত, কর্পোরেট সংযোগ বাংলাদেশে SME খাত বড় কর্পোরেটগুলোর মধ্যে business linkage এখনও দুর্বল। Corporate procurement policy তে SME inclusion বাধ্যতামূলক করা, যেমনবড় রপ্তানিমুখী কোম্পানিগুলোর sourcing-এর ২০৩০% SME supplier থেকে নেওয়া, তাদের টেকসইভাবে বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়া, SME-Corporate Supplier Development Program চালু করে quality, compliance certification support নিশ্চিত করতে হবে

তৃতীয়ত, বিদেশি বিনিয়োগ আকর্ষণ বাংলাদেশের SME খাতে FDI এখনো নগণ্য। বিদেশি বিনিয়োগ আনার জন্য প্রয়োজন:

  • SME Investment Readiness Program (English pitch deck, audited accounts, digital presence)
  • One Stop Investment Facilitation (BOI/BEZA/BIDA সমন্বিত সেবা)
  • Tax incentives & policy reforms (Foreign investor joint venture-এর জন্য ট্যাক্স ছাড়, repatriation policy সহজীকরণ)
  • Country brandingআন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের SME success stories তুলে ধরা

সবশেষে বলব, SME financing, corporate linkage FDI attraction – এই তিনটি ক্ষেত্রই একে অপরের সাথে যুক্ত। Integrated SME ecosystem তৈরিই হবে টেকসই উন্নয়নের মূল ভিত্তি 

 লেখক: চাষী মামুন

সভাপতি, বাংলাদেশ এসএমই ফোরাম
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, SME tv
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, SME Shop Bangladesh
১৩ জুন ২০২৫ | ঢাকা, বাংলাদেশ

SME tv Desk/SME Forum/Dhaka/Bangladesh