বিউটিশিয়ান সালমার জন্মদিন। এসএমই টিভি-এসএমই ফোরামের শুভেচ্ছা।
এসএমই টিভি নিউজ
সালমা বেগম পেশায় একজন বিউটিশিয়ান বা সৌন্দর্য্য শিল্পী। দীর্ঘ্য প্রায় ১৫ বছর ধরে নানান ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান-নিকেতনের ঠিক পাশেই পরিচালনা করছেন নিজের প্রতিষ্ঠিত বিউটি পার্লার এবং একটি বুটিক শপ। পরিবার ও সমাজের বহু প্রতিকূলতাকে মোকাবেলা করে ছুঁটছেন অদম্য গতিতে। তার ভাষায় “সবাই স্বার্থের জন্য ডাকে; আমাকে এগিয়ে দেবার বা নেবার জন্য না। এই সমাজটা বড় নিষ্ঠুর আর অনিরাপদ। একজন নারী হয়ে একটি ব্যবসায়িক উদ্যোগ পরিচালানা করে তাতে সফল হওয়া খুবই কঠিন আর চ্যালেঞ্জের। তবুও চলতে হচ্ছে জীবনে প্রয়োজনে।”
বিউটিশিয়ান সালমার জন্মদিন ছিলো ২৭ নভেম্বর। এই দিনে তিনি তার আগামীদিনের পথচলায় সকলের নিকট দোয়া চেয়েছেন এবং সেই সাথে তার ব্যবসাকে আরও সম্প্রসারণ করতে সরকারে সহযোগিতা কামনা করেছেন।
#এসএমই টিভি