আজ রাতে শুরু হচ্ছে “ডি-টক উইথ চাষী মামুন” || D-Talk with Chashi Mamun

SMEtv : গণসামজের চিত্র, রাষ্ট্রচিন্তা, সামাজিক উন্নয়ন, উদ্ভাবন, কৃষি-প্রযুক্তি, শিল্পায়ন, জাতীয়-আন্তর্জাতিক পরিক্রমা,  ব্যক্তি ও সামাজিক জীবনের বিষয়াদি এবং নিত্যকার সোস্যাল মিডিয়ার যাপিত জীবন নিয়ে বিশিষ্ট উন্নয়ন সংগঠক, রাষ্ট্রচিন্তক ও মিডিয়া প্রফেশনাল চাষী মামুন-এর পরিকল্পনা, সঞ্চালনা ও পরিচালনা আজ রাত থেকে শুরু হচ্ছে ভার্চুয়াল ব্রডকাস্ট শো “ডি-টক উইথ চাষী মামুন”।  

“ডি-টক উইথ চাষী মামুন” লাইভ ব্রডকাস্ট হবে এসএমই টিভি;র ইউটিউব চ্যানেল YouTube Channel-এ https://www.youtube.com/@smetv4882 এবং  Chashi Mamun এর ব্যক্তিগত ফেসবুক একাউন্ট - https://www.facebook.com/ChashiMamunCM -এর।

 বাংলাদেশ এসএমই ফোরামের সভাপতি এবং এসএমই টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চাষী মামুনের সাথে আজকের উদ্বোধনী ব্রডকাস্টে অতিথি হয়ে আসবেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, রাষ্ট্রচিন্তক প্রফেসর ড. শহীদ মঞ্জু।

আজ রাত ১০:৩০ টায় দেখা যাবে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাওয়া শো-টি।