এসো উদ্যোক্তা হই

নোয়াখালীতে 'এসো উদ্যোক্তা হই' কর্মশালা, এসএমই টিভি।

SME tv Desk
গত ২৪-২৬ নভেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীতে 'এসো উদ্যোক্তা হই' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারী-উদ্যোক্তা উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীতে 'New Women Entrepreneurship Development Programs' কর্মসূচির আওতায় ৩০জন নারী সদস্যের অংশগ্রহণে উদ্যোক্তা হতে ইচ্ছুক এবং স্বল্প পরিসরে নতুন ব্যবসা শুরু করেছেন এমন ৩০জন নারীর অংশগ্রহণে এই কর্মশালা আয়োজন করা হয়।
নোয়াখালী বিআরডিবি, ডানিডা'র সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় উদ্যোক্তার ব্যক্তিগত বৈশিষ্ট্য মূল্যায়ন, ব্যবসা নির্বাচন প্রক্রিয়া, বাজার জরিপ চেকলিস্ট, ব্যবসায় পরিকল্পনার মৌলিক দিক, বিজনেস স্ক্রিনিং, ব্যবসায় পরিকল্পনা প্রস্তুতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।