বাংলাদেশে কি সত্যিই বিউটি সেক্টরে শক্তিশালী নারী নেতৃত্ব (Women Leadership) তৈরি হয়েছে? এর উত্তর পুরোপুরি "হ্যাঁ, বলার যুক্তি ও বাস্তবতা বড়ই নির্মম! তবে আশার আলোর হাতছানি দেখা যাচ্ছে।
Women Leadership in Bangladesh Beauty Sector : নেতৃত্বের হালচাল
SME tv বিশেষ প্রতিবেদন | তথ্য ও গবেষণা : Team 'Beauty Connect Bangladesh'
বাংলাদেশের বিউটি ও ওয়েলনেস ইন্ডাস্ট্রি গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। একসময় যেখানে বিউটি পার্লার ছিল মূলত শহরকেন্দ্রিক একটি সেবা, সেখানে আজ এটি একটি বহুমাত্রিক শিল্প—যার মধ্যে রয়েছে স্কিনকেয়ার, কসমেটিকস, মেকআপ, হেয়ার, নেল, স্পা, এস্থেটিকস, ই-কমার্স, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়ন।
তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও রয়ে গেছে—
বাংলাদেশে কি সত্যিই বিউটি সেক্টরে শক্তিশালী নারী নেতৃত্ব (Women Leadership) তৈরি হয়েছে? এর উত্তর পুরোপুরি "হ্যাঁ, বলার যুক্তি ও বাস্তবতা বড়ই নির্মম! তবে আশার আলোর হাতছানি দেখা যাচ্ছে।
বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র
গবেষণায় দেখা যায়, বাংলাদেশের বিউটি ও পার্লার খাতে বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একটি বহুল উদ্ধৃত একাডেমিক গবেষণায় এই খাতকে দ্রুত বর্ধনশীল নারী-উদ্যোক্তা নির্ভর শিল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এতে লক্ষাধিক নারীর কর্মসংস্থানের কথা উল্লেখ করা হয়েছে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো—
- জাতীয় পর্যায়ে শক্তিশালী কোনো Beauty Industry Association নেই।
- খাতটির জন্য স্বীকৃত Leadership Development Framework নেই।
- বিউটি সেক্টরের নারী নেত্রীদের নিয়ে ধারাবাহিক গবেষণা বা ডেটাবেসও সীমিত।
- নেই চ্যালেঞ্জ ও চাহিদা মোকাবেলায় কোন জাতীয় নীতি (পলিসি) বা সমন্বিত স্ট্রাট্রেজি।
ফলে অনেক সফল উদ্যোক্তা থাকলেও তাঁরা শিল্পখাতের সম্মিলিত কণ্ঠস্বর হয়ে উঠতে পারেননি।
তবে এই সময়ে আলোচনার টেবিলে ব্যবসা ও নেতৃত্ব প্রশ্নে যাঁদের নাম বেশি আসে তারা হলেন:
Jerina Asgor
বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রির অগ্রদূতদের মধ্যে অন্যতম। পেশাগত দক্ষতা, নিজ ব্যবসার পাশাপাশি দক্ষ কর্মী ও উদ্যোক্তা থৈরীতে তাঁর অবদান অনস্বীকার্য এবং প্রথম সারিতেই। যদিও তিনি অনেকটা নীরবেই চলতে স্বাচ্ছন্দ বোধ করেন বলে আমাদের স্ট্যাডিতে এসেছে। এমনকি তিনি খুব বেশী মিডিয়া ফোকাস্ডও নন এই সময়ে।
Farzana Shakil
বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রির অগ্রদূতদের মধ্যে অন্যতম।
অবদান:
- Professional Beauty Salon ধারণাকে জনপ্রিয় করা
- Bridal Makeup-কে একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রতিষ্ঠা
- Beauty Training
- বহু নারী উদ্যোক্তা তৈরি
অনেকেই তাঁকে বাংলাদেশের আধুনিক Beauty Industry-এর অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করেন।
Kaniz Almas Khan (Persona)
Persona দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বড় Beauty Brand।
তাঁর অবদান—
- Professional Salon Management
- Beauty Education
- Corporate Beauty Culture
- International Standard Service
Persona-এর মাধ্যমে শত নারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং প্রতিষ্ঠানটি এখনও শিল্পের অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।
Naima Rahman Orka (BBB – BD Budget Beauty)
ডিজিটাল যুগে নতুন প্রজন্মের নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ নাম।
বিশেষ অবদান—
- Original Cosmetics নিয়ে সচেতনতা
- Social Commerce
- Facebook Live Marketing
- তরুণ নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা
BBB আজ বাংলাদেশের অন্যতম পরিচিত Beauty Commerce ব্র্যান্ডে পরিণত হয়েছে।
Romoni-এর নারী উদ্যোক্তা নেটওয়ার্ক
Romoni শুধুমাত্র একটি অ্যাপ বা বিউটি ই-কমার্স-ই নয়; এটি নারী বিউটি-প্রফেশনাল সেবা গ্রহীতাদের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করছে।
এখানে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের পরিবর্তে একটি নেটওয়ার্কভিত্তিক ডিজিটাল কানেশন গড়ে উঠছে, যেখানে বিউটি সার্ভিস, প্রশিক্ষণ, আয় এবং বাজার সংযোগের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।
তারকা খচিত এমন অনকে উদ্যোক্তা থাকার পরেও আসলে নেতৃত্বের প্রশ্নে এই খাতের ঘাটতি কোথায়?
চলুন, মোটা দাগে কতগুলো বাস্তব পয়েন্ট নিয়ে কথা বলি।
বাংলাদেশে এখনও—
- বিউটি সেক্টরে পারস্পারিক আস্থা, শ্রদ্ধাবোধ এবং ঐক্য একেবারেই তলানীতে
- যোগ্য নেতৃত্ব সংকটের সুযোগে কিছু অতিথি ব্যবসায়ী, ইভেন্ট আয়োজক, ট্রেনিংয়ের নামে কাঁচা টাকার আয়ের অসৎ উদ্যোক্তার কিচির-মিচির
- জাতীয় ও আন্তর্জাতিক মানের Beauty CEO খুবই কম
- Beauty Industry Policy Advocate নেই বললেই চলে
- Beauty Researcher অল্প
- Beauty Economist নেই
- Beauty Trade Leader নেই
- Export Leadership গড়ে ওঠেনি
- ASEAN বা Global Beauty Network-এ বাংলাদেশের দৃশ্যমান প্রতিনিধিত্ব সীমিত
- বাংলাদেশের জনমনে বিউটি সেক্টর সম্পর্কে বহুদিনের নেগেটিভ ‘দৃষ্টিভঙ্গি’।
অর্থাৎ, কয়েকজন সেলিব্রিটি বিউটি ব্যক্তিত্ব আছে, কিন্তু এই খাতের নীতিনির্ধারণী নেতৃত্বের প্রশ্নে তা ভীষন দুর্বল ও এলোমেলা ।
কেন এই নেতৃত্ব তৈরি হচ্ছে না?
বিশ্লেষকদের মতে প্রধান কারণগুলো হলো—
- বিউটি খাতকে এখনও "সার্ভিস বিজনেস" হিসেবে দেখা হয়, পূর্ণাঙ্গ শিল্প হিসেবে নয়।
- গবেষণা ও ডেটার ঘাটতি।
- আন্তর্জাতিক সংযোগ সীমিত।
- প্রশিক্ষণ ও দক্ষতার মান একরূপ নয়।
- উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত প্ল্যাটফর্মের অভাব।
- আধুনিক জ্ঞান, অনুশীলন ও দক্ষতা ভিত্তিক উদ্যোগরে অভাব।
- নীতিগত প্রতিনিধিত্ব দুর্বল।
- দক্ষ ও সৎ সংগঠনের অভাব।
- সেলিব্রেটিদের ব্যক্তি স্বার্থ ও লোক দেখানো কর্মসূচি ইত্যাদি।
বিউটি সেক্টরে ইতিবাচক পরিবর্তন:
সংকট, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মোড়কে আবদ্ধ থাকলেও বাংলাদেশের বিউটি খাতে তবুও পরিবর্তনের কিছু শক্তিশালী ধারা দেখা যাচ্ছে।
- K-Beauty, Thai Beautina এবং Global Beauty Trends-এর প্রভাব।
- Beauty E-commerce-এর বৃদ্ধি।
- Original Cosmetics-এর চাহিদা বৃদ্ধি।
- Professional & Academic Learning-এ আগ্রহ বৃদ্ধি।
- বিভিন্ন দেশী-বিদেশী NGO, NSDA-এর প্রশিক্ষণ, এ্যাসেসমন্ট ও অণুদান কর্মসূচি। পাশাপাশি দেশজুড়ে Bangladesh SME FORUM ও BD Beauty & Cosmetics Industry Forum এর বিভিন্ন উন্নয়ন ও সংযোগ কর্মসূচি।
- Professional Makeup Education-এর প্রসার।
- Social Media Creator Economy-এর বিকাশ।
- নারী উদ্যোক্তাদের ডিজিটাল উপস্থিতি বৃদ্ধি।
এছাড়া Ujjala ও BWCCI-এর মতো কিছু টেনিং সেন্টার এবং সংগঠনগুলো নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে, যদিও এগুলো শুধুমাত্র বিউটি খাতের জন্য প্রতুল নয়।
আগামী দিনের নেতৃত্ব কেমন হওয়া উচিত?
বাংলাদেশের বিউটি সেক্টরে পরবর্তী প্রজন্মের নেতৃত্ব শুধু সফল পার্লার বা ব্র্যান্ড পরিচালনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন এমন নেতৃত্ব, যারা—
- Beauty Business-কে শিল্পখাত হিসেবে প্রতিষ্ঠা করবে,
- আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে,
- মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে,
- গবেষণা, উদ্ভাবন ও নীতি-সংলাপে অংশ নেবে,
- এবং নারী উদ্যোক্তাদের জন্য একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তুলবে।
- ইতিবাচক আচরণ, পেশাদারিত্ব ও সামাজিক-ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে এমন একটি আবহ ও আস্থা তৈরী করা যাতে এই খাত নিয়ে সাধারন মানুষের দীর্ঘদিনের ‘দৃষ্টিভঙ্গি’ বদলাতে ভূমিকা রাখে।
- ব্যক্তি স্বার্থের উর্দ্ধে উঠে সমষ্টিগত আস্থা, ঐক্য ও শ্রদ্ধাবোধের ক্ষেত্র তৈরী করবে।
আমাদের SME tv ও টীম Beauty Connect Bangladesh এর যৌথ গবেষণায় উঠে এসেছে যে, বাংলাদেশে বিউটি সেক্টরে নারী নেতৃত্বের ভিত্তি তৈরি হয়েছে, কিন্তু সেটি এখনও প্রতিষ্ঠানভিত্তিক নয়, বরং ব্যক্তিকেন্দ্রিক। Jerina Asgor, Farzana Shakil, Kaniz Almas Khan, Naima Rahman Orka এবং Romoni-এর মতো উদ্যোগগুলো প্রমাণ করেছে যে নেতৃত্বের সম্ভাবনা রয়েছে। এখন প্রয়োজন এই বিচ্ছিন্ন সাফল্যগুলোকে একটি সমন্বিত Beauty Leadership Ecosystem-এ রূপ দেওয়া।
Beauty Connect Bangladesh-এর মতো একটি প্ল্যাটফর্ম এই শূন্যস্থান পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—যেখানে শুধু সফল উদ্যোক্তাদের গল্প নয়, বরং নীতি, গবেষণা, দক্ষতা, আন্তর্জাতিক সংযোগ এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আলোচনাও সমান গুরুত্ব পাবে। এছাড়া বিউটি খাতকে বাংলাদেশের ‘শিল্পখাত’ হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যক্তি ও ব্যবসায়িক স্বার্থের উর্দ্ধে থেকেই Mass Leadership Building-এ চাহিদা ও বাস্তবতার ভিত্তিকে ভূমিকাও রাখতে পারে। আমরা বিশ্বাস করি যে, Beauty Connect Bangladesh এই সেক্টরে ব্যবসা করা বা নেতৃত্ব প্রদানের জন্য নয়— বরং হাজারো উদ্যোক্তা, লাখো কর্মীর ব্যবসায়ের সুযোগ ও ন্যায্যতা ভিত্তিক অবস্থান এবং নেতৃত্ব তৈরীতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।।
নোট: বিউটি খাত নিয়ে আমাদের ধারাবাহিক স্ট্যাডি ও উদ্যোগের অংশ হিসেবে এই প্রতিবেদন প্রকাশিত হল। এটি ধারাবাহিকভাবে চলবে। আমাদের উদ্যোগ কাউকে আঘাত দেওয়া বা বড়/ছোট করা নয়। দেশের স্বার্থে আমরা কাজ করছি। এই খাতের পজিটিভ মানুষগুলোর সহযোগিতা, অংশগ্রহণ ও পরামর্শ সবসময়েই কাম্য। সুতরাং আপনাদের যেকোন পরামর্শ ও মতামতের জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ।