SME tv | SME News
SME News: গত ১৭-১৯ অক্টোবর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ হস্তশিল্প প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্র্যাফট)-এর সহযোগিতায় 'বাংলাক্র্যাফট'-এর সদস্য উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় ‘এক্সপোর্ট রেডিনেস ফর এসএমইজ’ প্রশিক্ষণ আয়োজন। প্রশিক্ষণে হস্তশিল্প উৎপাদনের সাথে জড়িত ৩০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব এস. ইউ. হায়দার, প্রেসিডেন্ট, বাংলাক্র্যাফট এবং বিশেষ অতিথি ছিলেন জনাব আব্বাস আলী, সহকারী মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।