CMC-এর Technology-Driven Skills & Business Development Model বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আধুনিক, আন্তর্জাতিক সহযোগিতাভিত্তিক এবং বাস্তবমুখী উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে। শিক্ষা, প্রযুক্তি, ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়নকে একই কাঠামোর মধ্যে এনে এটি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রাখে।
SMEtv: ডিজিটাল স্কিল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের বিশেষ মডেল নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে চাষী মামুন সেন্টার (সিএমসি)। দেশজুড়ে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও ব্যবসা উন্নয়নের এক নতুন অধ্যায় সূচনা হচ্ছে বলে জানান CMC এর সাথে সংশ্লিষ্টজন। দ্রুত বর্ধনশিল এবং চাহিদা সম্পন্ন খাতগুলোর গ্লোবাল স্টান্ডার্ড নলেজ ও স্কীল, প্রযুক্তি, উদ্ভাবন, ব্যবসা ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়নকে একীভূত করে একটি আন্তর্জাতিক মানের Digital Skills & Business Management Model চালু করার প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং বৈশ্বিক কর্মবাজারের চাহিদা বিবেচনায় CMC বিশ্বাস করে, ভবিষ্যতের সফলতা নির্ভর করবে ডিজিটাল দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আধুনিক ব্যবসায়িক ব্যবস্থাপনার ওপর।
সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র (USA), মালয়েশিয়া, থাইল্যান্ড এবং চীনের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান (Tech Companies), শিল্প বিশেষজ্ঞ (Industry Experts) এবং আন্তর্জাতিক সহযোগীদের সরাসরি কারিগরি সহায়তা (Technical Support) ও অংশীদারিত্বের (Partnership) মাধ্যমে একটি সমন্বিত Technology-Driven Skills & Business Development Model তৈরী করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক জ্ঞান, প্রযুক্তি এবং বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতাকে বাংলাদেশের তরুণ, উদ্যোক্তা এবং পেশাজীবীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
CMC বাংলাদেশের সামাজিক পরিবর্তন ও জাতীয় উন্নয়নকল্পে ’দক্ষতা এবং ব্যবসা উন্নয়নে’ একটি ভিন্নধারা যোগ করতে যাচ্ছে, যা আগে কখনও প্রয়োগ হয়নি।
সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র (USA), মালয়েশিয়া, থাইল্যান্ড এবং চীনের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান (Tech Companies), শিল্প বিশেষজ্ঞ (Industry Experts) এবং আন্তর্জাতিক অংশীদারদের সরাসরি কারিগরি সহায়তা (Technical Support) ও অংশীদারিত্বের (Partnership) মাধ্যমে একটি Technology-Driven Skills & Business Development Model তৈরি করেছে। এই মডেলের মাধ্যমে আন্তর্জাতিক জ্ঞান, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতাকে বাংলাদেশের তরুণ, উদ্যোক্তা ও পেশাজীবীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সিএমসি থেকে এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ সরকারসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা এবং বিশেষজ্ঞদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য যে, সিএমসি’র কার্যক্রম শুরু হচ্ছে দেশের এক প্রান্তিক অঞ্চল থেকে শীঘ্রই।।
CMC/SMEtv/News/July/2026/Dhaka