ক্যাবের সেমিনার, SME tv
নিরাপদ খাদ্যের মান নিশ্চিত করতে জনসচেতনতা জরুরি বলে গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনেরা। আজ সকাল ১০ টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সেমিনার হলে অনুষ্ঠিত নিরাপদ খাদ্য বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে বক্তারা একথা বলেন।
Welthungerhilfe এর সহযোগিতায় এবং কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) ও FIVDB এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ক্যাব-সভাপতি জনাব গোলাম রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ এইচ এম সফিকুজ্জামান।