এসএমই উদ্যোক্তা সোমা জন্মদিনের অনুষ্ঠানের অর্থ দান করলেন গরীবদের মাঝে - SME tv
SME tv
৩০ নভেম্বর বহুমুখী উদ্যোক্তা সোমার জন্মদিন। দিনটি তিনি তার দুই কন্যা ও স্বামী সহ পরিবারের সদস্যদের সাথেই আনন্দঘন পরিবেশে কাটিয়েছেন। তবে জন্মদিনকে ঘিরে করেননি কোন অনুষ্ঠান বা আয়োজন। কাটেন নি কেক। কিন্তু এই দিনের জন্য পারিবারিক অনুষ্ঠান পরিকল্পনা থাকলেও তিনি তাতে সম্মতি না দিয়ে অনুষ্ঠানের টাকা চাষী মামুন ফাউন্ডেশন এর মাধ্যমে পথশিশু এবং রাস্তায় থাকা অসহায় মানুষদের সহায়তা দান করে দেন। চাষী মামুন ফাউন্ডেশন সুত্র জানায় শীঘ্রই অসহায় পথ মানুষদের নিকট এই দান পৌঁছে দেওয়া হবে।
মিসেস সোমা খাদ্য ও মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঢেঁকি ফুড প্রোডাক্টস্ এর প্রতিষ্ঠাতা ও স্বত্তাধিকারী, এসএমই টিভির পরিচালক এবং গ্লোবাল এডুকেশন এন্ড বিজনেস সেন্টার এর ভাইস প্রেসিডেন্ট। তিনি মাননীয় শিল্পমন্ত্রীর নিকট থেকে জাতীয় অদম্য এসএমই পুরস্কার-২০২১ প্রাপ্ত। বিসিক এর সহযোগিতায় বাংলাদেশ এসএমই ফোরাম এই পুরস্কারের আয়োজন করে।
এসএমই টিভি পরিবারে পক্ষ থেকে মানবিক এই উদ্যোক্তারে প্রতি অশেষ শুভকামনা ও আন্তরিক শুভেচ্ছা রইলো।।