জেবি বাংলাদেশ এর “স্কীলস ফর জব এব্রোড” প্রোগ্রাম বিদেশে চাকুরীর নতুন দুয়ার খুলে দিচ্ছে | Skills for Job Abroad | Career | GEBI Bangladesh

বিশ্বজুড়ে উন্নত দেশ সমূহে চলছে দক্ষ কর্মী সংকট! এর মধ্যে কানাডা, আমেরিকা, ইউরোপ ও জাপানেই আগামী ২০৩০ সালের মধ্যে প্রয়োজন ১০ কোটির অধিক দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি। -Global Education & Business Immigration-GEBI

SME tv :
বিশ্বজুড়ে কোটি কোটি দক্ষ জনবলের চাহিদা এবং প্রেক্ষিত বিবেচনা করে গ্লোবাল এডুকেশন এন্ড বিজনেস ইমিগ্রেশন-জেবি নিয়েছে একজন অনন্য উদ্যোগ; যা সাড়া ফেলেছে দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশী সহ ভারত. মেক্সিকো, ওমান, ইউএই, কাতার, নেপাল, শ্রীলংকা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যে। সম্প্রতি জেবি বাংলাদেশ “স্কীলস ফর জব এব্রোড” শিরোনামে আন্তর্জাতিক দক্ষতা সৃষ্টি, জব ও ভিসা প্রসেস এর লক্ষ্য নিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ-এ একটি ঘোষণা প্রকাশ করেছে; যা সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অভিবাসন খাত সহ কর্মসংস্থান বিশেষজ্ঞরা বলছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন হলে উন্নত বিশ্বে বাংলাদেশীদের জন্য উন্নত জবের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে। পাঠকদের জন্য ঘোষণাটি হুবহু তুলে ধরা হলো:

হ্যালো বন্ধুরা,
আপনি জানেন তো; বিশ্বজুড়ে উন্নত দেশ সমূহে চলছে দক্ষ কর্মী সংকট! এর মধ্যে কানাডা, আমেরিকা, ইউরোপ ও জাপানেই আগামী ২০৩০ সালের মধ্যে প্রয়োজন ১০ কোটির অধিক দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি। হ্যাঁ আমরা অনেকেই স্বপন্ন দেখি এই উন্নত দেশসমূহে নিজেদের সেটেল্ড করতে; কিন্তু সেজন্য তো লাগবে নিজেকে তৈরী করা, প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা। আজকের বাস্তবতায় একটা বড় প্রশ্ন- আপনি-আমি কিংবা আমরা কি কানাডা, আমেরিকা, জাপান বা ইউরোপের চাহিদায় সাড়া দিতে প্রস্তুত? আমাদের যে স্কীল আছে তা কি ওঁদের রিকোয়্যারমেন্টস ফুলফিল করে? আর আসলে কি এবং কোন ধরনের স্কীলের জব অপুর্চিনিটি বেশী? এবং কিভাবে আমরা নিজেকে প্রস্তুত করতে পারি? এই সব বিষয়ের উত্তর দিতে, আপনাকে বিদেশে জব এর জন্য তৈরী করতে এবং আপনার জব পেতে A-Z গাইডলাইন প্রদান করতে GEBI Bangladesh (Global Education & Business Immigration) চলতি অক্টোবর থেকেই নতুন আঙ্গীকে শুরু করছে ”Skills for JOB Abroad-স্কীলস ফর জব এব্রোড” Oversea Career Oriented

Training Programs.
এই ট্রেনিং প্রোগ্রামে থাকছে-
*** ভাষা-Language Training***
> IT
> Graphic Design
> Driving
> Office Management
>Cooking & Baking
> Sales Associates
> Personal Care Assistant (PCA)
> Personal Support Worker (PSW)
> House Keeping
> Nanny
> School Assistant
> Medical Assistant/Health Assistant
> Message Therapist
> Beauty & Skin Care etc.