SME tv Desk: তুমুল জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্স ‘কে নিয়ে অভিনেত্রী মাহিয়া মাহি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক হৃদয়গ্রাহী পোস্ট লিখেছেন। পোস্টের সাথে তিনি ন্যান্সির দু’টি ছবিও শেয়ার করেছেন- যে ছবি দু’টো ন্যান্সি কয়েকদিন আগেই নিজেই নিজের ফেসবুকে শেয়ার করেছেন। পোস্ট বেশ জনপ্রিয় হয়েছে বলে দেখা যাচ্ছে। উল্লেখ্য ন্যান্সি ছাত্র-গণ অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক ব্যাপক নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ একজন জাতীয়তাবাদী আদর্শের শিল্পী বলে জানিয়েছেন তিনি।
পোস্টে মাহি লিখেন ন্যান্সি—একটি আবেগ, একটি কণ্ঠস্বর
অনেকদিন ধরেই বাংলা চলচ্চিত্রের প্লে-ব্যাক জগতে নেই তিনি, কিন্তু হৃদয়ে ঠিকই বাজে তাঁর গান। তার কণ্ঠ আমাদের শৈশব-কৈশোরের স্মৃতির অংশ, ভালোবাসা-হৃদয়ভাঙার সঙ্গী।
ফিরে আসুক সেই জাদুকরী কণ্ঠ—আবারও রঙ ছড়াক সিনেমার পর্দায়। 
