২০২৪ সালের ১ থেকে ৫ আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক গৌরবময় ও রক্তক্ষয়ী অধ্যায়। যা পরবর্তী সময়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান হিসেবে স্বীকৃত।
SME tv Desk: ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারী চাকুরীর কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন। তৎকালীন সরকার কর্তৃক চরম নির্যাতন, গণহত্যা এবং বর্বরতার ফলে ঐ আন্দোলন এক পর্যায়ে এসে সে্ই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। ২০২৪ সালের ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ নিচে তুলে ধরা হলো—
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ১ আগস্ট দুপুরে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। ২ আগস্ট ছিল ছাত্র-জনতার গণমিছিল ও দ্রোহযাত্রা। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা।
৪ আগস্ট সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং ৬ তারিখের পরিবর্তে ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ এগিয়ে আনা হয়। মূলত ৪ আস্ট থেকেই সারাদেশ থেকে স্বৈরাচারী মাফিয়া সরকারের পতনের লক্ষ্যে গণজোয়ার ঢাকায় আসতে থাকে। যার ফলে ৫ আগস্ট দুপুরের পূর্বেই জালিম শাসক শেখ হাসিনা তার দলের নেতা ও পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। এরই মধ্যে দিয়ে বহু জীবন ও থ্যাগের বিনিময়ে দীর্ঘ ১৭ বছরের মাফিয়াতন্ত্রের অবসান ঘটে বাংলাদেশে।
এসএমইটিভি/ঢাকা/বাংলাদেশ/২০২৬