রবিবার (২ আগস্ট) তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই দিন দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ জুলাই অফিস আদেশের পরিপ্রেক্ষিতে তিনি এফবিসিসিআইর প্রশাসক হিসেবে যোগদান করেন।
SMEtv Desk: দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক। এর আগে তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছেন।
গতকাল রোববার সকালে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন ফজলুল হক। এর আগে গত ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই পদটি ফাঁকা ছিল। গত ২৬ জুলাই ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আগামী ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইয়ের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন। এরপর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
দায়িত্ব গ্রহণের পর ফজলুল হক এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একটি পরিচিতি সভায় করেন।
সূত্র: কালবেলা/বাংলাট্রিবিউন/এসএমইটিভি