নারীদের স্বাবলম্বী করতে জেবি ইনস্টিটিউটের ফ্রি কর্মশালার আজ ৩য় ব্যাচ | GEBi Institute | Cooking-Baking | SME tv

Global Education & Business Institute-GEBI, #Free_Training | Cooking-Baking | SME tv

এসএমই নিউজ : SME News

  • দেশের বেকারত্ব মোচন ও নারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের গ্লোবাল এডুকেশন এন্ড বিজনেস ইনস্টিটিউট-জেবি (জেবি ইনস্টিটিউট) এর আয়োজনে ঢাকার গুলশানে ১৬ অক্টোবর থেকে অনুষ্ঠিত হচ্ছে কুকিং-বেকিং ফ্রি ওয়ার্কশপ। আজ ৩য় ব্যাচের হাতে-কলমের প্রশিক্ষণ চলছে।
  • এই ফ্রি ওয়ার্কশপে বাংলাদেশর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক আগ্রহী শিক্ষার্থী অনলাইনে আবেদন করেন। এরমধ্যে যাচাই-বাচাই শেষে ১ম ও ২য় ব্যাচে ৩০ জন করে সুযোগ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় ওয়ার্কশপের  ৩য় ব্যাচ আজ ১৮ অক্টোবর গুলশানে জেবি ইনস্টিটিউটের কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিকাল ৩ টা থেকেই নির্ধারিত সময়ে এই প্রশিক্ষণ শুরু হয়।
  • অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকেও প্রশিক্ষণ নিয়েছি; কিন্ত জেবি ইনস্টিটিউটের আয়োজন, ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের কোয়ালিটি ঐ বড় প্রতিষ্ঠানগুলোর চেয়ে কোন অংশে কম নয়। আমরা মোমো, গ্রীণ সস এবং কুকিজ তৈরীর মত এমন একটি এক্সক্লুসিভ প্রশিক্ষণের ফ্রি সুযোগ পেয়ে বেশ আনন্দিত। 
  • জেবি ইনস্টিটিউটের কো-ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট, জাতীয় অদম্য এসএমই পুরষ্কার প্রাপ্ত উদ্যোক্তা মিসেস সোমা জানান- আমাদের এই উদ্যোগ দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে। আমরা চাই ঘরে ঘরে মানুষ দক্ষ হোক এবং আন্তর্জাতিক অঙ্গণে একজন বাংলাদেশী হিসেবে ক্যারিয়ার গড়ুক। আমাদের িএই উদ্যোগ পর্যায়ক্রমে প্রতিটি জেলায় পৌছে দিতে চেষ্টা করবো। এজন্য বাংলাদেশ সরকার এবং গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরও জানান যে, সকল ব্যাচ সম্পন্ন হবার পরে সরকারী-বেসরকারী বিশিষ্টজনদের নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের সনদ প্রদান হবে। এছাড়া যারা লাইফ টাইম এনরোল করেছে তারা আসন্ন কোর্স গুলোতে ১০-২০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
  • উল্লেখ্য প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন রন্ধনশিল্পী ও শেফ রাবেয়া লিজা এবং মিডিয়া পার্টনার এসএমই টিভি।।