ট্রেইনার নিবন্ধন করছে এসএমই টিভি | Learn SME | SME tv

লার্ণ এসএমই #𝗟𝗜𝗩𝗘_𝗦𝗵𝗼𝘄 #Training #Online & Offline

SME News: ট্রেইনার নিবন্ধন করছে এসএমই টিভি। ২৩ অক্টোবর ২০২৩ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এসএমই টিভি’র অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েব সাইটে প্রকাশিত হলো।
দক্ষতা ও বানিজ্যিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ট্রেডে দক্ষ, অভিজ্ঞ এবং প্রশিক্ষণ প্রাপ্তদের লার্ণ এসএমই এক্সক্লুসিভ অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ কর্মসূচির জন্য (শর্ত সাপেক্ষে) প্রশিক্ষক এবং উপস্থাপক হিসেবে নিবন্ধনের জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আগ্রহীগণকে অবশ্যই বাংলা ভাষায় সাবলিল, সুন্দর ও শুদ্ধ ভাষায় উপস্থাপন করতে হবে। বয়স: ১৮-৫০ বছর।
উপযুক্ত ও আগ্রহীগণ (নারী-পুরুষ) ৩০ অক্টোবর ২০২৩ এর মধ্যে নিবন্ধন করুন এবং আপনার সিভি ও বর্তমান সময়ের একটি স্পষ্ট ছবি পাঠিয়ে দিন। নিবন্ধন লিংক- https://docs.google.com/.../1FAIpQLScTpwxMeq3O.../viewform
প্রশিক্ষণ ও উন্নয়ণ বিভাগ, SME tv.