পোল্ট্রি শিল্প ফোরামের মতবিনিময় সভা ১৪ই অক্টোবর | SME tv | এসএমই টিভি | Bangladesh Poultry Industry Forum

নিজস্ব সংবাদ : ঢাকা।
নানামুখী সংকটে নিমজ্জিত বাংলাদেশের পোল্ট্রি খাত। প্রান্তিক খামারীরা সর্বস্ব দিয়ে আগলে রাখার প্রানান্তকর চেষ্টা করলেও কর্পোরেট সিন্ডিকেট, মাফিয়া আর কোম্পানীর দালালদের দৌরাত্বে কোনভাবেই টিকে থাকতে পারছেন না এই খামারীরা। এমন অভিযোগ দেশজুড়ে সকল ক্ষুদ্র ও মাঝারী খামারীদেরই; যারা নিজস্ব সহায়-সম্বল দিয়ে একেকটি খামার তৈরী করেছেন। অনেকেই টিকে থাকতে না পেরে দেনার দায় মাথায় নিয়ে অনিশ্চিত জীবন পার করছেন।

বাংলাদেশের পোল্ট্রি খাতকে বাঁচাতে খামারী-শ্রমিক-মালিকদের অধিকার, ন্যায্যতা ও উন্নয়ন প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে বহুমূখী কাজ করছে জাতীয় সমন্বয় সংগঠন বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরাম। চলতি অক্টোবর মাসের ১৪ তারিখ পোল্ট্রি শিল্প ফোরাম এক জরুরী মত বিনিময় সভা আহবান করেছে।
এই আহবানটি হুবহু তুলে ধরা হলো-

”প্রিয় পোল্ট্রি খামারী, উদ্যোক্তা, শ্রমিক, ব্যবসায়ী ও ভোক্তা ভাই-বোনেরা আসসালামু আলাইকুম।
আপনারা অবগত রয়েছেন যে, বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরাম দেশের পোল্ট্রি খাতের টেকসই উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে পথ চলছে। বহুমূখী জাতীয় কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে পোল্ট্রি শিল্প ফোরাম প্রান্তিক পর্যায়ে বেশ সাড়া ফেলেছে। যা এই ফোরামের সাথে যুক্ত পোল্ট্রি খামারী ও উদ্যোক্তাদের ভালোবাসা এবং নিরলস চেষ্টার ফলেই হয়েছে।
এরই ধারাবাহিকতায় আসছে ১৪ অক্টোবর ২০২৩ ঢাকার গুলশানে পোল্ট্রি উদ্যোক্তা, ভোক্তা, শ্রমিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এক গরুরুত্বপূর্ণ মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই সভার মাধ্যমে আগামী দিনের কর্মসূচি সহ দেশপ্রেমিক খামারীদের জন্য বিশেষ সু খবর ঘোষণা বা প্রকাশ করা হবে ইন শা আল্লাহ।
সুতরাং আপনিও অংশগ্রহণ করুন, মতামত প্রদান করুন এবং আগামীদিনের কর্মসূচিতে ভূমিকা রাখুন।
সবার প্রতি শুভ কামনা।
অংশগ্রহণ করতে অবশ্যই মতবিনিময় সভার কমপক্ষে ২ দিন আগে আপনার প্রতনিধিত্ব নিশ্চিত করুন। এজন্য মেসেজে আপনার নাম, মোবাইল নম্বর ও ঠিকানা লিখে পাঠাতে অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ।”