SME tv Desk: জাতীয় কবি কাজী নজরল ইসলামের কর্ম ও জীবন চর্চা এবং গবেষণা সংগঠন ‘বিদ্রোহী The Nazrul Centre’ এর চেয়ারম্যান মনোনীত হয়েছেন দেশবরেণ্য শিক্ষাবিদ, নজরুল গবেষক, রাস্ট্রচিন্তক, নিরাপত্তা বিশ্লেষক ও সংস্কৃতজন কর্ণেল অবঃ কবি আশরাফ আল দীন। কবি আশরাফ আল-দীন একজন সুসাহিত্যিক, শিক্ষা গবেষক, লেখক এবং প্রতিথযশা নজরুল গবেষক। তিনি লিখেছেন বেশকিছু গবেষনা ও সাগিত্য গ্রন্থ। এছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষায় তিনি সববসময়ই তাঁর বিশ্লেষনধর্মী আলোচনা ও লেখার মধ্য দিয়ে রাষ্ট্রের স্বার্থে ভূমিকা রাখেন।
কর্নেল (অব.) আশরাফ আল-দীন সম্প্রতি চাষী মামুনের পরিচালনা ও সঞ্চালনায় এসএমই টিভি ও ডি-টক বাংলা আয়োজিত বিশেষ টক-শোতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রমে, দ্রোহ ও বিপ্লবী স্বত্তা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোকপাত করেছেন।